ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জনজীবনে ফিরছে স্বাভাবিক ছন্দ, বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

এ দিকে আওয়ামী লীগের ঘোষিত ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে আজও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল করেছেন দলটির নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উপস্থিতি ও টহল কার্যক্রম দেখা গেছে।

সকাল ১১টার দিকে গোপালগঞ্জ শহরের হাসপাতাল এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পাচুরিয়া হয়ে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে পৌঁছায়। এছাড়া জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াতেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন।

এর আগে গতকাল রোববারও বেলা ১১টার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেন। মিছিলটি শহরের লঞ্চঘাট এলাকার ব্রিজের কাছে গিয়ে বেশকিছু সময় অবস্থান করে।

অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল মধ্যরাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, সদর উপজেলার বোরাশী ও কাঁঠি ইউনিয়নে বিজিবির টহর কার্যক্রম নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল বলে জানা গেছে। এ সময় কোনো রকম সংঘর্ষ বা নাশকতার ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে বিজিবির অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জ, ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনার পর গোপালগঞ্জে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সড়কে যান চলাচল ও ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও ঢাকা-গোপালগঞ্জ ও রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলায় ৫৫ প্লাটুন বিজিবি ও ১৫ প্লাটুন আনসার মোতায়েন রয়েছে।

শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাসহ আট দফা দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। গত পাঁচ দিনে এসব দলের ১৫ জন নেতা-কর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কেউ সংবাদ সম্মেলন করে…

জনপ্রিয় টার্গেট

ডাকাতের কবলে প্রসূতি, আতঙ্কে অ্যাম্বুলেন্সেই প্রসবের পর নবজাতকের মৃত্যু

গোপালগঞ্জে জনজীবনে ফিরছে স্বাভাবিক ছন্দ, বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

প্রকাশ: ০৩:৩৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬