গ্রেপ্তার ফায়েক শেখ খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার শেখ ইদ্রিস আলীর ছেলে।
আজ বুধবার এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ই-ব্লকের ৮/৭৭ নম্বর সড়কে অভিযান চালিয়ে ফায়েক শেখকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১ নভেম্বর রোববার সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন তাঁতিদল নেতা হুমায়ুন কবির। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ফায়েক শেখসহ অন্য আসামিরা সেখানে ঢুকে ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে আড়ংঘাটা থানায় হত্যা মামলা করেন।
এর আগে এ মামলায় সিদ্দিক শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

দৈনিক টার্গেট 
























