চট্টগ্রামের আনোয়ারা: উপকূলে বাঁধ দৃশ্যমান ঝড়ে ক্ষতির শঙ্কা দূর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

• রায়পুর ইউনিয়নে এক কিলোমিটার বাঁধের কাজ শেষ হয়েছে

• জুঁইদন্ডী ইউনিয়নে বাঁধের অংশের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ৩৫০ কোটি টাকা ব্যয়ে ৮ প্যাকেজে ৫ দশমিক ১৭৫ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও তীর সংরক্ষণের কাজ এগিয়ে চলছে। প্রকল্পের আওতায় বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে চার প্যাকেজে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে জুঁইদন্ডী ইউনিয়নে ২ দশমিক ৪০ কিলোমিটার বাঁধ এবং পাউবোর তত্ত্বাবধানে চার প্যাকেজে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে রায়পুর ইউনিয়নে ২ দশমিক ৭৭৫ কিলোমিটার স্থায়ী তীর প্রতিরক্ষা ও বাঁধ সংরক্ষণের কাজ বাস্তবায়ন

প্রকল্পের আওতায় স্থায়ী তীর প্রতিরক্ষা, বাঁধ পুনরাকৃতিকরণ ও ঢাল সংরক্ষণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে রায়পুর ইউনিয়নে এক কিলোমিটার বাঁধের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজের অগ্রগতি প্রায় ৫০ শতাংশ। অন্যদিকে জুঁইদন্ডী ইউনিয়নে প্রায় ৮০ শতাংশ কাজও শেষ।

স্থানীয় উন্নয়ন বোর্ড সূত্র জানায়, আনোয়ারা উপজেলায় প্রায় ৪৮ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে নদীতীরে ৮ কিলোমিটার এবং সমুদ্রতীরে ৪.৫ কিলোমিটার বাঁধ রয়েছে। বর্তমানে নদীতীরে ২ দশমিক ৪০ কিলোমিটার এবং সমুদ্রতীরে ২ দশমিক ৭৭৫ কিলোমিটার স্থায়ী সুরক্ষা বাঁধের কাজ চলমান রয়েছে। নদীতীরে প্রায় ৪ কিলোমিটার এবং সমুদ্রতীরে ২ দশমিক ৭৩ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

প্রতিবছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মৌসুমে উপকূলীয় এলাকার মানুষকে দুর্ভোগে পড়তে হয়। বাঁধ ভেঙে লোকালয়ে নোনাপানি ঢুকে ফসলি জমি ও চিংড়িঘের নষ্ট হয়। বর্তমানে আধুনিকভাবে জোড়া লাগানো ব্লক, নির্দিষ্ট উচ্চতায় বর্ধিত টেকসই মাটির ঢাল এবং সিসি ব্লকে নির্মিত নতুন বেড়িবাঁধ উপকূলের হাজার হাজার পরিবারকে সুরক্ষা দেবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি রায়পুরসহ আনোয়ারার উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক। এ সময় কাজের মান নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি প্রকল্পের কাজ নির্ধারিত সময়সূচির মধ্যে শেষ করার এবং নির্মাণের গুণগতমান শতভাগ নিশ্চিত করার নির্দেশনা দেন।

নির্মাণাধীন নতুন বেড়িবাঁধ দেখে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। রায়পুর ইউনিয়নের বাসিন্দা জালাল উদ্দিন আনোয়ারী বলেন, ‘আমরা উপকূলবাসী একটি টেকসই বেড়িবাঁধ চাই। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ হলে এলাকার চিত্র বদলে যাবে।’

রায়পুরে ইউনিয়নের ছিবাতলী ঘাট এলাকার বাসিন্দা মো. জাহিদুল আলম বলেন, ‘আমাদের দীর্ঘদিনের স্বপ্নের বেড়িবাঁধ হচ্ছে। এখন ঘরবাড়ি বিলীনের ভয় নেই। নির্মিত বেড়িবাঁধ এখন পর্যটক আর্কষণের রূপ নিচ্ছে।’

জুঁইদন্ডী ইউনিয়নের বাসিন্দা সালাউদ্দিন জাহেদ বলেন, ‘আমাদের জুঁইদন্ডী ইউনিয়ন দীর্ঘদিন ধরেই নদীভাঙন ও প্লাবনের শিকার। টেকসই বাঁধ নির্মাণের ফলে উপকূলে ভাঙনের ঝুঁকি কমে এসেছে। মানুষজন আর ঘরবাড়ি হারানোর আতঙ্কে থাকবে না। বাঁধটি মজবুত ও দীর্ঘস্থায়ীভাবে নির্মিত হলে আগামী কয়েক দশক প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সক্ষম হবে বলে আশা করছি।’

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আনোয়ারার দায়িত্বে থাকা উপবিভাগীয় প্রকৌশলী বর্ণ হক বলেন, রায়পুরে নির্ধারিত সময়ের আগেই এক কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণ সম্পন্ন করা সম্ভব হয়েছে। অবশিষ্ট কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পের নির্ধারিত মেয়াদ অনুযায়ী, ২০২৭ সালের জুনের মধ্যেই সব কাজ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টরা কাজ করছেন।

এতিমদের দায়িত্ব সরকারের, বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। অনাথ ও এতিমদের জন্য সরকারি কার্যক্রমের পরিধিও বাড়ানো হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৮

চট্টগ্রামে কার্গো বোটে করে মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়।

ফটিকছড়িতে খাদে পড়া প্রাইভেট কারে ৪০ লিটার চোলাই মদ, চালক পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে খাদে পড়ে থাকা একটি প্রাইভেট কার থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে হাইওয়ে থানা-পুলিশ। তবে গাড়ির চালক পলাতক রয়েছেন।

জনপ্রিয় টার্গেট

চট্টগ্রামের আনোয়ারা: উপকূলে বাঁধ দৃশ্যমান ঝড়ে ক্ষতির শঙ্কা দূর

প্রকাশ: ০৪:১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬