১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম টাইগারপাসে এক্সপ্রেসওয়ে থেকে পড়ে যুবকের মৃত্যু, সিসিটিভি ফুটেজে মিলতে পারে রহস্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

নিহত মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সুলতান শিকদার এবং মায়ের নাম মমতাজ বেগম বলে পুলিশ জানিয়েছে।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে তিনি লালখান বাজার থেকে টাইগারপাসের দিকে যাচ্ছিলেন। এ সময় সিটি করপোরেশন কার্যালয়ের প্রবেশমুখের বিপরীত পাশে তাঁর থেকে মাত্র ১০ হাত দূরে এক ব্যক্তিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যেতে দেখেন। মুহূর্তেই বিকট শব্দ হয়। আকস্মিক এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

সাজ্জাদ হোসেন আরও জানান, ঘটনার ঠিক আগমুহূর্তে একটি মোটরসাইকেলকে দ্রুতগতিতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে দেখেছিলেন তিনি। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হলে সেটি কীভাবে প্রবেশ করল, তা নিয়ে তাঁর মনে প্রশ্ন তৈরি হয়েছে। তবে নিচে পড়ে যাওয়া ব্যক্তি ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন এই প্রত্যক্ষদর্শী। তাঁর মতে, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে প্রকৃত ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এদিকে আহত অবস্থায় মেহেদীকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিদের মধ্যে ছিলেন আব্দুল আহাদ, মো. রুহাব ও মো. রিয়াদ। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, মেহেদী হাসান নামে এক যুবককে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খেলতে গিয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল পাঁচ বছরের শিশু সাইম। পাশেই একটি ভবনে ছিল ঢাকনাবিহীন সেপটিক ট্যাংক। খেলতে গিয়ে হঠাৎ সেই ট্যাংকে পড়ে যায় শিশুটি। স্বজন ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে ততক্ষণে সব শেষ।

চোর চক্রের হাত থেকে উদ্ধার বন্দরের মূল্যবান নোঙর ও শিকল

কর্ণফুলী নদীতে নতুন শাহ আমানত সেতুর কাছে বয়া থেকে খুলে নেওয়া তিনটি নোঙর ও লোহার শিকল উদ্ধার করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মালামালগুলো আটকের পর আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে কোস্ট গার্ড, নৌ পুলিশ, বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও

সাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী, পথিমধ্যে কুপিয়ে টাকা ছিনতাই

চট্টগ্রামের পটিয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মুদি দোকানি মোহাম্মদ ফোরকানকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ফোরকানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু

চট্টগ্রাম টাইগারপাসে এক্সপ্রেসওয়ে থেকে পড়ে যুবকের মৃত্যু, সিসিটিভি ফুটেজে মিলতে পারে রহস্য

প্রকাশ: ১০:৪৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬