০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে সড়কে কিশোরের মৃত্যু, অগ্নিসংযোগ-ভাঙচুরে যান চলাচল বন্ধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

নিহত আশিফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের এমরান হোসেনের ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২২) এবং মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে ‘জে আর পরিবহন’ নামের একটি বাস পাঁচবিবির দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আশিফ নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘণ্টাখানেক পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ নিহত ও আহত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জবাইয়ের পর গাভির পেটে মিলল মৃত বাছুর, ঝোপে ফেলে বিক্রি হচ্ছিল মাংস

জয়পুরহাটের আক্কেলপুরে আট মাসের গর্ভবতী গাভি জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। গাভিটির পেট থেকে মৃত বাছুর বের হওয়ার পর সেটি পাশের ঝোপে ফেলে রাখা হয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। জামালগঞ্জ বাজারের গোশতহাটিতে ঘটনাটি ঘটে।

মালিকদের বিরোধে বন্ধ গভীর নলকূপ, সেচসংকটে ২০০ বিঘা জমি

জয়পুরহাটের কালাই উপজেলায় তিনজনের মালিকানাধীন একটি গভীর নলকূপ বন্ধ থাকায় সেচসংকটে পড়েছে প্রায় ২০০ বিঘা জমির ধানের ফসল। এতে চাষ ব্যাহত হওয়া এবং ফসলের ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। মালিকদের বিরোধের জেরে নলকূপটি চালু করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

২৩ বছর পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর মোজাম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

জনপ্রিয় টার্গেট

জয়পুরহাটে সড়কে কিশোরের মৃত্যু, অগ্নিসংযোগ-ভাঙচুরে যান চলাচল বন্ধ

প্রকাশ: ০২:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬