নিহত রুস্তম আলী উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত হাসান আলীর ছেলে। আর আটক বিল্লাল মিয়া একই গ্রামের মহরম আলীর ছেলে। নিহত রুস্তম আলী তাঁর দূর সম্পর্কের চাচা।
আটক বিল্লাল মিয়ার বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গণি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল জানিয়েছে, কয়েক দিন আগে রুস্তম আলী তাঁকে পাগল ও গাঁজাসেবী বলে গালিগালাজ করেন। এ নিয়ে তাঁর মধ্যে ক্ষোভ ছিল। বুধবার সকালে রুস্তম আলীকে একা পেয়ে বঁটি-দা দিয়ে তাঁর ওপর হামলা চালায় বিল্লাল।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিল্লাল মিয়াকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক টার্গেট 























