ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সুইডেন আসলামকে: ডিএমপি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ সোমবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুপুরের দিকে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সুইডেন আসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। চলতি বছরের নিউমার্কেট এলাকার টিটন হত্যা মামলার তদন্তে তার নাম এসেছে। এ কারণে এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে টিটন হত্যাকাণ্ডে তার প্রকৃত সম্পৃক্ততার বিষয়টি বেরিয়ে আসবে বলে আশা করছে পুলিশ।

থাইল্যান্ড থেকে দেশে ফেরার চার দিনের মাথায় আবার থাইল্যান্ডগামী বিমানে ওঠার সময় সুইডেন আসলামকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আকতার হোসেন বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করেছে। তিনি কোথা থেকে এসেছেন কিংবা কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন, সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশ বিস্তারিত জানাতে পারবে। বর্তমানে তিনি ডিবির কাছে রয়েছেন।

সুইডেন আসলামের বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোর বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে কিছু মামলা তদন্তাধীন রয়েছে, আবার কয়েকটি মামলায় পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সব মামলা ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এক মাস ধরে সুইডেন আসলামকে নজরদারিতে রাখা হয়েছিল কি না এবং অন্য শীর্ষ সন্ত্রাসীদেরও নজরদারির আওতায় রাখা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিসি আকতার হোসেন বলেন, চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ডিএমপি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। সুযোগ ও সক্ষমতা তৈরি হলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিবি সূত্র জানায়, সোমবার রাত আড়াইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। এ সময় তাকে আটক করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় খুন হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল টিটনের নাম। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ থেকে শিক্ষার্থীবাহী বাস ভাঙচুর, ছত্রভঙ্গ করল পুলিশ

ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকদের একাংশ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আজও আশুলিয়ায় ২২ কারখানা বন্ধ, ৯টিতে ছুটি

ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পরও নতুন বেতন কাঠামো ঘোষণা না হওয়ায় অনিশ্চয়তা কাটছে না সাভার ও আশুলিয়ার পোশাকশ্রমিকদের। বেতন-ভাতা নিয়ে উদ্বেগ ও অসন্তোষের মধ্যে অনেক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদনকাজে যোগ দিচ্ছেন না।

সিকদারের জমিতে এজেআর কুরিয়ার: গড়ে দিনে একটি হামলা
সন্ত্রাসী ইমন চক্রের

রাজধানীর হাজারীবাগে সিকদার গ্রুপের ১২০ শতক জমি ভাড়া নিয়ে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান ওয়্যারহাউস করা হয়। তবে এই ভাড়ার টাকা নিজেদের দখলে নিতে প্রতিষ্ঠানটির ওপর একের পর এক হামলার অভিযোগ উঠেছে অন্যতম শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ‘ক্যাপ্টেন ইমনের’ লোকজনের বিরুদ্ধে।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সুইডেন আসলামকে: ডিএমপি

প্রকাশ: ০২:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬