০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হকের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। সেখানে তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে জড়ো হন।

পরে মিছিলটি চৌরঙ্গী মোড় থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যায়। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করা হয়। এরপর মিছিলটি আবার চৌরঙ্গী হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে আসে।

এ সময় পুলিশ সদস্যরা তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোটালীপাড়ায় চার শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, দুটি স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাবিল হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে মহিলা দল নেত্রীর ছেলে নিহত

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। তিনি শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা ও পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগম ও শাহ আলম সিকদারের ছেলে…

টুঙ্গিপাড়ায় এক রাতে পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারি ও মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ১০ আসামিকে এক রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী…

জনপ্রিয় টার্গেট

বিএনপির পুরোনো কর্মসূচিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মিছিল বলে প্রচার

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

প্রকাশ: ০৪:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬