আজ বুধবার সিরাজগঞ্জ বনপাড়া সড়কের মান্নাননগর নামক স্থানে আনুমানিক বিকেল ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার হান্ডিয়াল ব্লকের দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামে। বাবার নাম ছোরমান প্রামাণিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ আজকের পত্রিকাকে জানান, বুধবার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথিমধ্যে সিরাজগঞ্জ বনপাড়া সড়কের মান্নাননগর নামক স্থানে আনুমানিক ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দৈনিক টার্গেট 
























