এর আগে গতকাল শুক্রবার রাতে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে নিরাপদ হেফাজতে নেয় পুলিশ।
প্রাথমিক চিকিৎসার পরও শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে শুক্রবার সকালে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ভূল্লী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর ভূল্লী থানা-পুলিশ ও বীরগঞ্জ থানা-পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর ঘটনার সত্যতা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের…
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
দৈনিক টার্গেট 





















