বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

শ্রমিকেরা লিংক রোডের শিবু মার্কেট, জালকুড়ি ও ভুইগড় এলাকায় অবস্থান নেন। সড়কে আগুন জ্বালিয়ে ও প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচল আটকে রাখা হয়।

দুপুরে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকার ছোট-বড় ২০টি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। প্রথমে শিবু মার্কেট অবরোধের পর মিছিল নিয়ে তাঁরা সাইনবোর্ডের দিকে অগ্রসর হন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা ভুইগড়ের কাছাকাছি এসবি গার্মেন্টস থেকে শ্রমিকদের বের করে আনতে যান। কারখানা কর্তৃপক্ষ আপত্তি করলে কারখানাটিতে ইটপাটকেল ছোড়া হয় এবং কাচ ভাঙচুর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়।

সড়কে যান চলাচলে বাধা দেওয়া হলেও কোনো গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি। সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের সময় শ্রমিকদের আক্রমণাত্মক হতে দেখা গেছে।

বেলা আড়াইটার দিকে ভুইগড় মোড়ে পুলিশ ও বিজিবির সদস্যরা শক্ত অবস্থান নেন। শ্রমিকদের সঙ্গে মুখোমুখি অবস্থার মধ্যে প্রবল বৃষ্টিতে উভয় পক্ষ সড়ক ছেড়ে দেয়। বেলা ৩টার দিকে বৃষ্টি থামার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘৩টা থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। আশা করছি, আধা ঘণ্টার মধ্যে যানজটমুক্ত হয়ে রাস্তার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৩ স্বজনের দাফন নারায়ণগঞ্জে

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের নাফিজ তেহামি, ফারিয়া কবির ও ফাইজান নূরের জানাজা শেষে নারায়ণগঞ্জের দাপা ইদ্রাকপুর কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের সদস্যরা রিসোর্ট কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন।

নারায়ণগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের, আহত ৫

নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত ব্যক্তিরা হলো গাইবান্ধার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর চার বছর বয়সী ছেলে বিপুল।

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে হারেজ (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

দীপাবলিতে পরিবেশবান্ধব আতশবাজির অনুমোদন দিলেন ভারতের সুপ্রিম কোর্ট

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ

প্রকাশ: ০৩:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬