১০:২৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের শিশুসহ ৩ জন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) ও তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা। এ ছাড়া নিহত শওকত আলী (৪০) মেলান্দহ উপজেলার শাহাজাদপুর গ্রামের লিখন আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে আসছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত হন। আহত হন মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশার চালক।

দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পর শওকত আলী মারা যান।

আহত বাকি দুজনের অবস্থা বিবেচনায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করেন। পরে পুলিশ ট্রাক ও চালককে হেফাজতে নেয়।

বুরুঙ্গামারী গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, ‘মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে আসছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে একই পরিবারের তিনজন নিহত হন। আহত হন আরও তিনজন। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, ‘এ দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। সড়কে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। নিহত পরিবারকে সহায়তা করা হবে।’

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডাব চুরি করতে এসে ধরা, জনতার ভয়ে গাছেই সাড়ে ৩ ঘণ্টা যুবক

ডাব চুরি করতে গাছে উঠে স্থানীয় জনতার হাতে ধরা পড়ার ভয়ে নামতে নারাজ এক যুবক। শেষ পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের দল এসে বোঝালে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তিনি গাছ থেকে নিচে নেমে আসেন।

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. সাইদুর রহমান মুন্সী (৪৫) নামের এক শিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর…

জামালপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আপন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় শাকিব মিয়া (১৮) নামের আরেক তরুণ গুরুতর আহত হয়েছেন। উপজেলার দত্তেরচর এলাকায় জামালপুর-রাজিবপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

ইরানে আমাদের মিশন এখনো শেষ হয়নি: ইসরায়েল কাৎজ

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের শিশুসহ ৩ জন

প্রকাশ: ০৩:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬