০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি, পল্লবীর পর এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ বলেন, সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হননি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, উপাচার্যের বাসভবনসংলগ্ন ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), মধুর ক্যানটিনের সামনে এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটানো হয়। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টিএসসি এলাকায় বিস্ফোরণের পর দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কালশী ফ্লাইওভারের ওপর থেকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হন।

ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা-পুলিশ।

ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা, যা বললেন সেক্রেটারি

ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

ঢাবি ক্যাম্পাসের চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পৃথক চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় জড়িত সন্দেহে দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করা হয়।

জনপ্রিয় টার্গেট

ইরানে আমাদের মিশন এখনো শেষ হয়নি: ইসরায়েল কাৎজ

ঢাবি, পল্লবীর পর এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ০৮:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬