এর আগে, গত ২৫ অক্টোবর এক দিনে ২ হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। সেটি এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ ভর্তির রেকর্ড।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বরের প্রথম আট দিনেই ৪২ জন প্রাণ হারিয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক হালনাগাদকৃত তথ্য বলছে, আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ১২৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে; মারা গেছে ২ জন। চলতি বছর এ নিয়ে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে মোট ৬১ হাজার ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ২২১ জন। বর্তমানে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৭২৮ জন।
চলতি বছর দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে খুলনা বিভাগে ২২ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায়ও এ বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এ বিভাগে মারা গেছে ৮৪ জন।
এছাড়া গত একদিনে চট্টগ্রামে ২৭২, বরিশালে ২৩২, রাজশাহী ২১৩, রংপুর বিভাগে ৭৫, ময়মনসিংহে ৭০, সিলেটে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
সরকারের পরিসংখ্যান বলছে, চলতি বছর মোট ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৬৩ জন রোগী ভর্তি রয়েছে।

দৈনিক টার্গেট 
























