ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তহুরা মঞ্জিল এখন ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের বৈদ্যপাড়া এলাকার কলেজ রোড-সংলগ্ন নাসির উদ্দিন সড়কে অবস্থিত বাড়িটির মূল ফটক ও সীমানাপ্রাচীরে এসব ব্যানার টানিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, ন্যায়বিচার ও জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সরেজমিনে দেখা যায়, তিনতলা বাড়িটির মূল ফটকের বাঁ পাশে লাল অক্ষরে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ ও ডান পাশে ‘এই সেই সিরিয়াল কিলার জিয়াউল আহসান’ লেখা দুটি বড় ব্যানার টানানো হয়েছে। এ ছাড়া সীমানাপ্রাচীরে টানানো আরও একটি ব্যানারে ২০১২ সালে বরিশালের ছাত্রদল নেতা দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানকে গুমের ঘটনা তুলে ধরে তাঁদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

বিক্ষোভে গুমের শিকার ব্যক্তিদের স্বজন ও স্থানীয় ছাত্র-জনতা অংশ নেয়। এ সময় দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের সন্ধান ও ন্যায়বিচারের দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে আজও কোনো খোঁজ পাইনি। ওদের কী অপরাধ ছিল? কেন ওদের এভাবে গুম করা হলো?’

বিক্ষুব্ধ ছাত্র-জনতার পক্ষে মো. নাঈম বলেন, ‘জিয়াউল আহসান যে মানবতাবিরোধী অপরাধ ও নৃশংসতা চালিয়েছেন, তা নজিরবিহীন। বরিশালের মানুষ এই কলঙ্ক বয়ে বেড়াতে চায় না। আমরা এই সিরিয়াল কিলারের সর্বোচ্চ শাস্তি এবং জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।’

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, র‍্যাবে (বর্তমানে এসআরবি) কর্মরত থাকাকালে জিয়াউল আহসান অসংখ্য মানুষকে গুম করেছেন। তাঁদের গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ আটকে রেখে নির্যাতন ও হত্যার অভিযোগও করেন তাঁরা। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার প্রসঙ্গ তুলে বক্তারা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। আজ বৃহস্পতিবার বরিশালে তাঁর পৈতৃক বাড়ির সামনে বিক্ষোভের সময় ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছিল। দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে।

এর আগে ১৯ নভেম্বর বিকেলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি তহুরা মঞ্জিলে ভাঙচুর চালান এবং নিচতলার একটি কক্ষে আগুন দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে বসবাসরত জিয়াউল আহসানের ভাইয়েরা আত্মগোপনে রয়েছেন।

জুয়ায় আসক্ত কৃষিশ্রমিকের লাশ উদ্ধার, ঋণ ছিল ৩০ লাখ টাকা

বরিশালের মুলাদীতে আলমগীর রাড়ী (৪৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা স্কুলের হাট এলাকার আবুল সরদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

কাজিরহাটে শাবল দিয়ে পিটিয়ে মাকে হত্যা, নেশাগ্রস্ত ছেলে আটক

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে নিরু বেগম (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউল ফকিরকে…

মুলাদীতে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

​বরিশালের মুলাদীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের বাংলাবাজার ও পৌরসভার তেরচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়…

জনপ্রিয় টার্গেট

যুক্তরাষ্ট্র-ইরান সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় আরব কূটনীতিকেরা

তহুরা মঞ্জিল এখন ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’

প্রকাশ: ১২:০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬