দুই দশক পেরিয়ে এনটিভির নতুন যাত্রা

ঢাকাদেশজুড়ে

২০০৩ সালের ৩ জুলাই বেসরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এনটিভি। প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর নেতৃত্বে এনটিভি অল্প সময়েই দেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী গণমাধ্যমে পরিণত হয়েছে।

বাংলা ভাষায় ২৪ ঘণ্টা সম্প্রচারের মাধ্যমে সংবাদ, বিনোদন, নাটক, টক শো, প্রামাণ্যচিত্রসহ নানামাত্রিক অনুষ্ঠান পরিবেশন করে আসছে এনটিভি। দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিক ধারার সমন্বয়ে এই চ্যানেলটি সব শ্রেণিপেশার দর্শকের কাছে আস্থা ও জনপ্রিয়তার প্রতীক হয়ে উঠেছে।

প্রচলিত টিভি সম্প্রচারের পাশাপাশি এনটিভি ডিজিটাল প্ল্যাটফর্মেও ব্যাপকভাবে সক্রিয়। ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটের মাধ্যমে দেশ–বিদেশে ছড়িয়ে থাকা কোটি দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে তাদের সংবাদ ও বিনোদনমূলক কনটেন্ট।

এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু একজন সফল উদ্যোক্তা ও রাজনীতিক হিসেবেও পরিচিত। গণমাধ্যম খাতে তার সাহসী বিনিয়োগ ও ভিশনারি নেতৃত্ব এনটিভিকে একটি সুশৃঙ্খল, প্রযুক্তিনির্ভর ও নিরপেক্ষ চ্যানেলে রূপান্তর করেছে। চ্যানেলটি ইতিমধ্যে মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াতেও সম্প্রচারের আওতায় এসেছে।

২০২৫ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এনটিভি তাদের এইচডি সম্প্রচার কার্যক্রম শুরু করে, যা দর্শকদের চিত্র ও শব্দের মানে নতুন মাত্রা যোগ করেছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনটিভি বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম এবং শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নে ধারাবাহিকভাবে ভূমিকা রেখে চলেছে।

দুই দশক পেরিয়ে এনটিভি এখন শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, বরং দেশের গণমাধ্যমের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।