দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ধীরগতির নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম-পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশ্রাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজানের পানির স্রোতের তীব্রতা বেড়েছে। বর্তমানে ওই এলাকায় স্রোতের বেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল। ফলে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে নৌপথে চলাচলকারী সব নৌযান, ফেরি ও লঞ্চকে অতি সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি যেসব নৌযান, ফেরি ও লঞ্চ ঘণ্টায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম গতিতে চলে, সেগুলোকে এ পথে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে নৌযানের মালিক, মাঝি, চালক ও অপারেটরদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নৌযান পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।

গভীর সমুদ্র থেকে মাছধরা ট্রলারে করে ইয়াবার চালান বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আসার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে পাথরঘাটা থানা পুলিশ। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের বিভিন্ন স্থানে…

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার সকাল ১০টার দিকে নগরীর

জনপ্রিয় টার্গেট

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ধীরগতির নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশ: ০৫:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬