আজ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাজারের মিষ্টির দোকান, কাঁচাবাজার, মুদি দোকান ও ডিলার প্রতিষ্ঠান এবং বিরিয়ানি-কাচ্চিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে কয়েকটি মিষ্টির দোকানে ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়। মিষ্টির প্যাকেটের ওজন ১৩০ থেকে ১৫০ গ্রাম পর্যন্ত পাওয়া যায়। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা, শিশু ও প্রাপ্তবয়স্কদের খাদ্য হিসেবে বিক্রির জন্য নকল ওটস রাখা এবং খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে আশা মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, শ্রী লক্ষ্মীভান্ডারকে ৭ হাজার টাকা এবং মাতৃভান্ডার ও লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নকল ওটস ও ডিটারজেন্ট বিক্রির অভিযোগে ইভা এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।’
বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল হোসেন উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।
মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কসংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালানোর অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি রেস্তোরাঁর এক মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।
এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল (ht.scc.gov.bd) চালু করা হয়েছে। আজ বুধবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক…
দৈনিক টার্গেট 
















