গ্রেপ্তার ওই নেতার নাম আলম হাজারী। তিনি উপজেলার বড়শালঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ছোটশালঘর গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা থানা সীমান্ত এলাকায় যুবলীগের একটি ঝটিকা মিছিল হয়। পরে রাতে অভিযান চালিয়ে আলম হাজারীকে অর্থের জোগানদাতা হিসেবে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অর্থের জোগানদাতা হিসেবে নাশকতা মামলায় আলম হাজারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
পটুয়াখালী শহরে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই অ্যাম্বুলেন্সের রোগী ছিলেন। এ ঘটনায় ইউসুফ ও রুমা নামের আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল চারটার দিকে শহরের পায়রা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাশিয়াতে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান হাউসে সংবাদ সম্মেলন ও পতাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়…
দৈনিক টার্গেট 






















