টানা ৮ দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ এবং পণ্য খালাস শুরু হওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে জমে থাকা পণ্যের জট। পণ্য ছাড় ও খালাসে ব্যস্ত সময় পার করছেন আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দর কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকেরা।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে গতকাল থেকে বন্দর খুলেছে। আজ থেকে সব ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০ ট্রাক পণ্য রপ্তানি হয়। রেলপথেও পণ্য আমদানি করা হয়। প্রতিদিন বন্দর থেকে প্রায় ৫০০ থেকে ৬০০ ট্রাক পণ্য খালাস করা হয়। এসব আমদানি পণ্য থেকে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আদায় হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক ও গার্মেন্টস পণ্য, শিশুখাদ্য, মাছ এবং রাসায়নিক পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য। অন্যদিকে রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, রাসায়নিক পণ্য, বসুন্ধরা টিস্যু, মেলামাইন ও মাছ।

ফরিদপুরে আগুনে পুড়ল ৩ হাজার মণ পাট, ক্ষতি ২ কোটি টাকা

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ফলিয়া বাজারের একটি পাটের গুদামে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়।

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী ও অন্যতম সাক্ষী মানিক পশারীর লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক পশারীর বাড়িতে মরদেহ দাফন সম্পন্ন করে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

টানা ৮ দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশ: ১০:৫১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬