নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

ছায়েদুর রহমানের সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় ছিলেন। এ সময় তাঁকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। তবে গত তিন মাস ধরে কর্মস্থলে তিনি অনেকটাই চুপচাপ থাকতেন বলে জানান সহকর্মীরা। প্রায় দুই বছর আগে যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তার মরদেহ রাতে নিজ বাসা থেকে উদ্ধার করা হয়।

কাছের সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে এক চিকিৎসকের কাছে যান। এ সময় ছায়েদুর রহমান তাঁর স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে স্ত্রী বাসায় ফিরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পরিবার সূত্রে জানা গেছে, ছায়েদুর রহমানের তিন মেয়ের মধ্যে বড় মেয়ে প্রকৌশলী। মেজো মেয়ে একজন চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। ছোট মেয়ে ঢাকায় চিকিৎসা শাস্ত্রে (এমবিবিএস) পড়াশোনা করছেন। বড় মেয়েও ঢাকায় থাকেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পাহাড়ি জনপদে ন্যূনতম সুযোগ-সুবিধা পেয়েও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা ধীরে ধীরে দেশের মূলধারায় যুক্ত হচ্ছেন। মেধা, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নিজেদের অবস্থান তৈরি করছেন তাঁরা।

চার কক্ষবিশিষ্ট পাকা বাড়ি, তিন বিঘা ফসলি জমি আর যাতায়াতের জন্য রয়েছে মোটরসাইকেল—স্পষ্টতই সচ্ছল এক পরিবারের চিত্র। অথচ সরকারি কাগজে পরিবারটি ‘অসহায় ও দরিদ্র’। নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়ন পরিষদে (ইউপি) দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে এমনই অনিয়মের তথ্য মিলেছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত কয়েক মাসে ২৫টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি ঘটনায় মামলা করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি বলে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

প্রতিশোধ নিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৮:৩৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬