নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সাথী সাহা। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৯ নভেম্বর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাহিদকে কারাগারে পাঠানো হয়। এর আগে ১৮ নভেম্বর দিবাগত রাতে উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ। দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে আটকের পর ৮১ বছরের বৃদ্ধ সাবেক এই মন্ত্রীকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকেল আনুমানিক ৩ টার সময় উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তায় আন্দোলন করকালীন গুলিবিদ্ধ হন হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলামের পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন, সাক্ষীগণ আন্দোলনকারীরা সাদিকুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় সাদিকুলের প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

দৈনিক টার্গেট 























