ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় এনসিপি নেতার বাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক পদে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হন তিনি।

বাসায় আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন ফাহিম রহমান খান পাঠান। এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতেও একটি পোস্ট দিয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। পরে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। মোবাইর ফোনে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাতনামা ফোন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরেরাই ঘটিয়েছে। আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।’

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব

নেত্রকোনার দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাব থেকে প্রশাসকের স্বাক্ষর জাল করে ৫৯ লাখ ১৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ইউপি সচিব মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ প্রকাশের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোনায় ভোররাতে ইউএনওর কার্যালয়ে আগুন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দোতলায় ইউএনওর দাপ্তরিক কক্ষে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন…

চোখ হারানো জুলাই যোদ্ধাকে হত্যা, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে আব্দুল বারেক (৭০) নামে চোখ হারানো এক জুলাই যোদ্ধাকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রিয় টার্গেট

নেত্রকোনায় এনসিপি নেতার বাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

প্রকাশ: ১১:৩২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬