ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ঘোষণা পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে সোমবার পাকিস্তান পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ। তাঁর সঙ্গে একটি সংসদীয় প্রতিনিধিদলও রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বাংলাদেশের সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম সরকারি পাকিস্তান সফর।

জারদারি জানান, বাংলাদেশকে প্রতিরক্ষা সহযোগিতা দিতে প্রস্তুত পাকিস্তান। এ ছাড়া বাংলাদেশের চিনিকলগুলোর সংস্কারে কারিগরি সহায়তা দেওয়ারও প্রস্তাব দেন তিনি। কৃষি, খাদ্যনিরাপত্তা, শিল্প, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসন ও মহাকাশ গবেষণায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন।

বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য ঢাকার মানবিক উদ্যোগের প্রশংসা করেন জারদারি। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশে পাকিস্তানি টেলিভিশন নাটকের জনপ্রিয়তার কথাও তুলে ধরেন স্পিকার। তাঁর মতে, দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক ঘনিষ্ঠতার প্রতিফলন ঘটেছে এই জনপ্রিয়তায়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। তাঁর শাসনামলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন ছিল। ২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফর করেন। একই বছরের ডিসেম্বরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।

স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, নিলোফার চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। ২৯ নভেম্বর প্রতিনিধিদলটির দেশে ফিরে আসার কথা রয়েছে।

ফুরিয়ে আসছে গঙ্গা চুক্তির মেয়াদ: গ্যারান্টি ক্লজের দাবিতে অনড় ঢাকা, যা ভাবছে দিল্লি

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তি নবায়ন বা নতুন চুক্তি করার বিষয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু না হলেও পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করতে নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করার দাবিতে অনড় বাংলাদেশ।

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ঘোষণা পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর

প্রকাশ: ১১:৩২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬