প্রতিমন্ত্রী বলেন, ‘এই অঞ্চলের জন্য সোলার প্রজেক্ট অত্যন্ত উপযোগী। খুব দ্রুত এসব সোলার প্রজেক্টের নির্মাণকাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।’ তিনি বলেন, সোলার প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ জনপদের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় বেকারত্ব কমানো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিদ্যুৎ খাত নিয়ে বিগত সরকারের সমালোচনা করে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার কারণে গ্রামের সাধারণ মানুষ এখন ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না। এর জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।’
চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জয়পুরহাটের পাঁচবিবিতে একটি আখখেত থেকে তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাঁকে হত্যা করে মরদেহ আখখেতে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১৯৯১ থেকে ২০২৬—৩৫ বছরে বরগুনার উপকূলে বারবার ভেসে এসেছে মৃত তিমি। কখনো বঙ্গোপসাগরের তীরে, কখনো নদীর মোহনায়, আবার কখনো চরের বালুতে আটকে থাকা অবস্থায় পাওয়া গেছে বিশাল এই সামুদ্রিক প্রাণীর মরদেহ। প্রতিবারই সম্ভাব্য মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে জাহাজের ধাক্কা, মাছ ধরার জালে আটকে যাওয়া…
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
দৈনিক টার্গেট 




















