নিহত সালমা আক্তার উপজেলার কাদলা ইউনিয়নের দেবীপুর গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী। ২০২০ সালের মার্চে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। এই দম্পতির পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় ও পরকীয়ার সন্দেহ তুলে সালমাকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী মাহমুদুল। ১০ সেপ্টেম্বর বিকেলে পরকীয়া সন্দেহে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহমুদুল তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন এবং তলপেটে লাথি মারেন।
পরদিন ১১ সেপ্টেম্বর শুক্রবার তলপেটে তীব্র ব্যথা অনুভব করলে সালমাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার পর নিহতের মা কুলসুমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল সরকার বলেন, প্রাথমিক অনুসন্ধান ও তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে মাহমুদুল হাসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিহাতা এলাকায় এ অভিযান চালানো হয়।
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা থানার শাকদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় পানি বাড়ার গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। এ সময় পানি বেড়েছে মাত্র ১ সেন্টিমিটার। বন্যায় উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চলের ৩৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে ১৮ টন চাল ও শুকনা খাবারের জন্য ২ লাখ…
দৈনিক টার্গেট 






















