ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন করে সাজবে জাতীয় স্টেডিয়াম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ সকালে স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমন পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

স্টেডিয়ামকে ঘিরে বিদ্যমান সমস্যাগুলোর কথাও উঠে আসে সভায়। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল, অবৈধ দোকান স্থাপন, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে এলাকাটির স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এসব পরিস্থিতি পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের আরও তৎপর হওয়ার পাশাপাশি দায়িত্ব পালনে কঠোরতা ও পেশাদারি বজায় রাখার নির্দেশ দেন তিনি।

উন্নয়ন পরিকল্পনায় স্টেডিয়ামের প্রবেশপথ, বহির্গমন ব্যবস্থা এবং পুলিশ বক্সের সংস্কারও গুরুত্ব পাচ্ছে। অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি পুরো এলাকার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় মন্ত্রণালয়।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে জাতীয় স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনায় কর্মরত নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিয়মশৃঙ্খলা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন আমিনুল হক।

সংশ্লিষ্ট উদ্যোগগুলো বাস্তবায়িত হলে জাতীয় স্টেডিয়াম তার ঐতিহাসিক মর্যাদা ফিরে পাওয়ার পাশাপাশি ক্রীড়াবিদ, দর্শক ও সাধারণ মানুষের জন্য আরও নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

লা লিগায় ইতিহাস গড়েই সমালোচকদের পাল্টা প্রশ্ন আর্জেন্টাইন কোচের

রক্ষণাত্মক ফুটবলের অভিযোগে দীর্ঘদিন ধরেই সমালোচনা শুনতে হচ্ছে দিয়েগো সিমিওনেকে। তবে এবার লা লিগায় ইতিহাস গড়ার পর সমালোচকদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ। তাঁর প্রশ্ন, শুধু রক্ষণ করে কি ৩৪৫ ম্যাচ জেতা সম্ভব?

বার্সার রুদ্ধশ্বাস জয় নিয়ে প্রশ্ন তুলল রিয়ালপন্থী সংবাদমাধ্যম

ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে প্রশ্ন তুলেছে রিয়াল মাদ্রিদপন্থী ওয়েবসাইট ডিফেনসা সেন্ট্রাল। তাদের অভিযোগ, বিতর্কিত পেনাল্টি ও ভুল কর্নারের সিদ্ধান্ত কাতালানদের জয়ের পথে সুবিধা দিয়েছে।

১৮ বছরের ডাচ ফুটবলারকে নিতে বার্সেলোনার বাধা কোথায়

শীতকালীন দলবদলে নেদারল্যান্ডসের তরুণ ডিফেন্ডার রুদ নিজস্তাদকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা। ইউরোপের অন্যতম সম্ভাবনাময় ১৮ বছর বয়সী এই ফুটবলারকে পেতে আগ্রহী কাতালান ক্লাবটি। তবে চাইলেই তাঁকে পাওয়া সহজ হচ্ছে না। এর জন্য আর্থিক ও ক্রীড়াসংক্রান্ত দুটি বড় বাধা পেরোতে হবে বার্সেলোনাকে।

জনপ্রিয় টার্গেট

এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন

নতুন করে সাজবে জাতীয় স্টেডিয়াম

প্রকাশ: ০৪:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬