ফরিদপুরে বিলের পাশ থেকে দুই চোখ ওপড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

দেলোয়ার ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

দেলোয়ারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তাঁকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনের পর তাঁর দুই চোখ উপড়ে ফেলা হয় এবং হাত-পা বেঁধে রাতের আঁধারে বিলের পাশে ফেলে রাখা হয়। এ ছাড়া তাঁর ডান পা ও বাম হাত ভেঙে দেওয়া হয়েছে।

হাসপাতালে অসুস্থ অবস্থায় ঘটনার বর্ণনা দেন দেলোয়ার। তিনি জানান, সম্প্রতি তাঁর বসতঘরের ওপর দিয়ে ইন্টারনেট সংযোগ দেওয়া নিয়ে স্থানীয় আলমগীর নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এর জেরে কিছুদিন আগে তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় এবং একটি হাত ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় তিনি ফরিদপুর আদালতে মামলা করেন।

দেলোয়ারের ভাষ্য, মামলা তুলে নেওয়ার জন্য এরপর থেকে প্রতিপক্ষের লোকজন তাঁকে হুমকি দিয়ে আসছিল। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে প্রাকৃতিক কাজ সারতে বাইরে বের হলে ১০ থেকে ১২ জন ব্যক্তি অতর্কিতে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তাঁকে বাটিকামারী বিলের পাশে নিয়ে যাওয়া হয়।

দেলোয়ারের অভিযোগ, সেখানে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও মাজেদ ফকির তাঁকে নির্যাতন করেন। পরে মাজেদ ফকির, আলমগীর, জাহাঙ্গীর ও শাহিন নামে চারজন তাঁর দুই চোখ উপড়ে ফেলে। একপর্যায়ে তাঁকে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যাওয়া হয়।

তবে দেলোয়ারের অভিযোগ প্রতিপক্ষের শিখিয়ে দেওয়া বলে দাবি করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘দেলোয়ার একজন পেশাদার চোর। ওর কারণে এলাকার মানুষ অতিষ্ঠ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ছিনতাইয়ের মামলা রয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, আমার জানা নেই।’

গোলাম মোস্তফা বলেন, ‘সামনে আমি নির্বাচন করব। আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ আমাকে হেয় করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। আজ এ ঘটনার পর তাঁরাই কথাগুলো শিখিয়ে দিয়ে আমার নাম বলিয়েছেন। তবে আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাই।’

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানান, দেলোয়ার এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, ‘কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এ ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক, প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।’

এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে চলছিল দুটি মোটরসাইকেল, সংঘর্ষে নিহত ২

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেল ঢাকা থেকে খুলনাগামী লেনে দ্রুতগতিতে চলছিল। মোটরসাইকেল দুটির চালকের পেছনে আরও দুজন আরোহী ছিলেন। একপর্যায়ে একটি মোটরসাইকেল অন্যটির পেছনে ধাক্কা দেয়। এতে চার আরোহী সড়কে ছিটকে পড়েন এবং মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়।

মধুখালীতে কিশোরীর মৃত্যু: দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পরিবারের, মামলা না নেওয়ার দাবি

ফরিদপুরের মধুখালীর নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে তিন যুবকের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ করেছে পরিবার। পরিবারের দাবি, ঘটনার দেড় মাস পর মেয়ের মৃত্যু হলেও পুলিশ মামলা নেয়নি। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত মেলেনি।

মসজিদে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের নগরকান্দায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় তিনটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। জুমার নামাজের পর নগরকান্দা পৌরসভার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে এ সংঘর্ষ হয়।

জনপ্রিয় টার্গেট

বিশ্বব্যাংকের প্রতিবেদন: যোগ্য কাজ নেই ৬০% স্নাতকের

ফরিদপুরে বিলের পাশ থেকে দুই চোখ ওপড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

প্রকাশ: ১২:০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬