ফেসবুক লাইভে লোকসংস্কৃতি ‘পদ্মা পুরাণ’ আসর বন্ধ করলেন যুবক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭০ বার পঠিত হয়েছে

সেই বিশ্বাস থেকেই গত ২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামে প্রয়াত আকরাম হোসেনের বাড়িতে বসেছিল শত বছরের ঐতিহ্যবাহী ‘পদ্মা পুরাণ’ গানের আসর। আসরকে কেন্দ্র করে গ্রামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, বাড়ির আঙিনায় বসে কিছু অস্থায়ী দোকানপাটও। সুরের মূর্ছনায় যখন আসর জমে ওঠে, ঠিক তখনই ছন্দপতন ঘটে।

লাইভে শিল্পীদের পোশাক, সাজসজ্জা, লিঙ্গ ও ধর্ম নিয়ে একের পর এক আপত্তিকর প্রশ্ন তুলতে থাকেন শরীফুল। আসরে উপস্থিত দর্শকদের প্রতিও ব্যবহার করেন অসম্মানজনক ভাষা। একপর্যায়ে তাঁর বাধার মুখে মাঝপথেই বন্ধ হয়ে যায় রাতের অনুষ্ঠান। লাইভটিতেও এর সত্যতা মেলে।

এমডি শরিফুল ইসলাম নামের ওই আইডি থেকে হওয়া লাইভটি ছড়িয়ে পড়লে বিষয়টি সকলের নজরে আসে। পরে আজ বৃহস্পতিবার বিকেলে সেই লাইভ ভিডিওটি তাঁর ফেসবুকে আর পাওয়া যায়নি। অভিযুক্ত শরীফুল তারাগুনিয়া এলাকার এখতিয়ার মোল্লার ছেলে ও ফেসবুক ব্লগার।

আয়োজক ও প্রয়াত আকরাম হোসেনের স্ত্রী মুন্নি খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শোবার ঘরে সাপের উপদ্রব থেকে মুক্তি পেতে বিশ্বাস ও ঐতিহ্য মেনে নিজ বাড়িতে এই আসর বসিয়েছিলাম। কিন্তু সংস্কৃতির নামে ধর্মীয় অবমাননা ও কুসংস্কার ছড়ানোর ভিত্তিহীন অভিযোগ তুলে শরীফুল এসে বাধা দেন। ওর বাধার মুখে রাতের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে পরদিন শনিবার কোনোমতে আসর শেষ করতে হয়েছে।’

ঘটনার সত্যতা স্বীকার করে শরীফুল ইসলাম বলেন, ‘আগের মতো পদ্মা নাচ এখন আর হয় না। পুরুষ মানুষকে নারী সাজিয়ে উগ্র অঙ্গভঙ্গি করা হচ্ছিল, যা থেকে অসামাজিক কাজের শঙ্কা তৈরি হয়। একজন মুসলিম হিসেবে আমি এটা মেনে নিতে পারিনি, তাই বাধা দিয়েছি।’

তবে স্থানীয় প্রবীণ বাসিন্দা কালু হোসেন বলেন, ‘আমার জন্মের পর থেকেই এলাকায় এই ধরনের গানের আসর বসতে দেখে আসছি। এভাবে ব্যক্তিগত উদ্যোগে জোর করে শত বছরের একটি ঐতিহ্য বন্ধ করে দেওয়া ঠিক হয়নি।’

আয়োজকদের কাছ থেকে জিয়ারুল হোসেন নামের এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া গেলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সচেতন মহলের মতে, কোনো আয়োজনে সুনির্দিষ্ট আপত্তি থাকলে তা স্থানীয় প্রশাসনকে জানানো যেত। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে লাইভ করে লোকসংস্কৃতিতে বাধা দেওয়ার এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক।

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তাইফুর রহমান বলেন, ‘আমাদের সমৃদ্ধ লোকসংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। তার ওপর এমন অযাচিত হস্তক্ষেপ গ্রামীণ সংস্কৃতির অস্তিত্বকেই হুমকিতে ফেলে দেয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি দৌলতপুর উপজেলা প্রশাসন খতিয়ে দেখবে, জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির পক্ষ থেকেও এ বিষয়ে দৃষ্টি রাখা হবে।’

ফরিদপুরের সালথায় পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্বামী নুরুল ইসলাম মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যার দায়ে মুন্নি বেগম ও প্রেমিক মাহাবুল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৯ সালের ১৭ মার্চ রাতে নুরুল ইসলামকে প্রেমিক মাহাবুবকে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেন মুন্নি বেগম।

গাড়িচালক লেখেন, ‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে।’

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকায় মফিজুল ইসলাম নামের এক বাক্প্রতিবন্ধীর পৈতৃক আবাদি জমি দখলের চেষ্টা ও ভুয়া সাক্ষী দিয়ে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় ফরমত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে…

জনপ্রিয় টার্গেট

ফেসবুক লাইভে লোকসংস্কৃতি ‘পদ্মা পুরাণ’ আসর বন্ধ করলেন যুবক

প্রকাশ: ০৮:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬