০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড় মাছের আশায় ১০ হাজার টাকার টিকিট, শ্রীপুরে শিকারীদের উৎসব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২৮ বার পঠিত হয়েছে

সরেজমিনে দেখা যায়, পুকুরের দুই পাশে ছোট ছোট বাঁশের মাচা তৈরি করা হয়েছে। এসব মাচায় সারিবদ্ধভাবে বসে বরশি দিয়ে মাছ শিকার করছেন মৎস্য শিকারীরা। কারও বরশিতে ধরা পড়ছে বড় মাছ, আবার কারও বরশিতে উঠছে ছোট মাছ। এদিকে পুকুরের পাড়ে মাছ শিকার দেখতে ভিড় জমিয়েছেন শত শত উৎসুক মানুষ। বড় মাছ ধরা পড়লেই দর্শনার্থীদের মধ্যে শুরু হচ্ছে আনন্দ-উল্লাস ও হৈচৈ।

মৎস্য শিকারী মনির উদ্দিন বলেন, ‘১০ হাজার টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে সকাল থেকে মাছ শিকার করছি। মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের টোপ সংগ্রহ করেছি। পিঁপড়ার ডিমসহ নানা উপকরণ দিয়ে এসব টোপ তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত মোটামুটি ভালো মাছ শিকার হচ্ছে। তবে বড় মাছের তুলনায় ছোট মাছই বেশি ধরা পড়ছে।’

আরেক মৎস্য শিকারী মহসিন প্রধান বলেন, ‘সকাল থেকে মাছ শিকার করছি। এখন পর্যন্ত অভিজ্ঞতা ভালো। এখানে লাভ-লোকসানের হিসাব করলে চলে না। বিষয়টি অনেকটাই আনন্দের। ১০ হাজার টাকা টিকিটের মূল্য হলেও কেউ এর চেয়ে বেশি দামের মাছ পাবেন, আবার কেউ কম পাবেন।’

আয়োজক ও পুকুরের ইজারাদার মো. কামাল হোসেন বলেন, ‘১০ হাজার টাকা মূল্যের টিকিট কেটে অর্ধশতাধিক মৎস্য শিকারী এ আয়োজনে অংশ নিয়েছেন। পুকুরে দেশীয় প্রজাতির রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছ রয়েছে। সকাল থেকেই শিকারীরা উৎসবমুখর পরিবেশে মাছ শিকার করছেন। বড় মাছ ধরা পড়লেই পুকুরপাড়ে আনন্দ-উল্লাস শুরু হয়। মৎস্য শিকারীদের পাশাপাশি মাছ ধরা উপভোগ করতে অনেক উৎসুক মানুষও পুকুরপাড়ে জড়ো হয়েছেন।’

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ রাজু নামে হত্যা মামলার এক হাজতি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কারাগার-২ এর শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার।

শান্ত গাজীপুর, রাজপথ ছেড়ে শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা

গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে টানা ছয় দিন ধরে চলা শ্রমিক আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ কারখানা খুলে দেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কাজে ফিরেছেন শ্রমিকেরা। কোথাও কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। মহাসড়কগুলোতেও যান চলাচল ছিল স্বাভাবিক।

গাজীপুরে শিশু ধর্ষণ: শিক্ষকের যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আনোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল)। একই সঙ্গে জরিমানা অনাদায়ে আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে টাকা ভুক্তভোগী শিশুকে…

জনপ্রিয় টার্গেট

বড় মাছের আশায় ১০ হাজার টাকার টিকিট, শ্রীপুরে শিকারীদের উৎসব

প্রকাশ: ০২:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬