নিহত দুই শিশু হলো ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অটোভ্যানে করে দুর্গাপূজামণ্ডপে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন সাধন কুমার। পথে ফুলতলা এলাকায় যাত্রীবাহী অটোভ্যানের সঙ্গে গরু বহনকারী নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় অটোভ্যানচালক ও শিশুদের বাবা-মা আহত হয়েছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দৈনিক টার্গেট 























