ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

ভুক্তভোগী ছাত্রদল নেতার নাম মেহেদী হাসান (২৮)। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। এই মামলায় আসামি করা হয়েছে তাঁর বাবা আলতাফ সরদারকেও (৪৫)।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২১ নভেম্বর রাতে ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে থানায় ৬৮ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পাশাপাশি আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার ৫ ও ৬ নম্বর আসামির তালিকায় রাখা হয়েছে আলতাফ সরদার ও মেহেদী হাসানকে। মামলার এজাহারে আলতাফ সরদারের কোনো পদবি উল্লেখ না করা হলেও মেহেদী হাসানকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

তালিকার যে তারই এ বিষয়ে নিশ্চিত কি না, জানতে চাইলে মেহেদী বলেন, ‘আমার বাবা ও আমার নাম এক সাথে দিয়েছে। আমি মামলার বাদী ফারুক মাতবরের সাথে কথা বলেছি। সে আমাকে বলছে, এটা ওপর থেকে আসছে। আমি শুধু বাদী হিসেবে সাইন করছি।’

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান দোলন বলেন, ‘যাকে মামলার আসামি করা হয়েছে সে ছাত্রদলের সক্রিয় নেতা। আওয়ামী লীগ আমলে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। এটা লজ্জাজনক যে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছে।’

মামলার বাদী ফারুক মাতবর আজকের পত্রিকাকে বলেন, ‘এটা সাংগঠনিক ব্যাপার স্যাপার। কোন খানে কার নাম দিছে ওইটা তো বুঝা যায় না। মিসটেকও হইতে পারে দুই একটা। যারা মামলা দিয়েছে তারা হয়তো জানে না ছেলেটা বিএনপির সাথে সংশ্লিষ্ট।’

কিন্তু মামলার বাদী তো আপনি এমন প্রশ্নে বলেন, ‘ভাই এটা সাংগঠনিক ব্যাপার, একটু বোঝেন বিষয়টা। থানা থেকে যেভাবে নির্দেশনা আসছে আমি সেভাবে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হিসেবে মামলার বাদী হইছি। উনারা যা বলবো আমার তো সেভাবেই কাজ করতে হবে।’

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার ভেতর ছাত্রদলের কেউ আছে কি না, এটা বাদী বলতে পারবে। আমরা তো কারও দলীয় পরিচয় দেখি না। আমরা বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছি। পরবর্তীতে তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।’

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের শ্রমিকেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। একপর্যায়ে প্রতিষ্ঠানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে…

নারায়ণগঞ্জে চুলায় আগুন জ্বালাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক, অবস্থা আশঙ্কাজনক

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধ অবস্থায় দুই শ্রমিক জরুরি বিভাগে আসেন। তাঁদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা

প্রকাশ: ১২:০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬