বিএসএফের গুলিতে নিহত আসাদুলের মরদেহ ফিরল ৪০ ঘণ্টা পর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান।

মরদেহ হস্তান্তরের সময় পীরগঞ্জ থানা-পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানা-পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদ আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আসাদুল।

বিজিবি, স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে চান্দেরহাট বিওপির ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে আইয়ুব আলীর নেতৃত্বে চার বাংলাদেশি ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আসাদুল হক, মোস্তাকিম (৩২) ও উদা রায় (৩৪) আহত হন।

বিএসএফ সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুলের মৃত্যু হয়। ঘটনার পর আয়ুব আলী নিখোঁজ রয়েছেন। আহত মোস্তাকিম ও উদা রায়কে চিকিৎসা শেষে রায়গঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে হতাহত সবাই তাঁর এলাকার বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমে মৃত্যুর খবর প্রকাশের পর স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে গুলির ঘটনার পর বিএসএফের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠক করা হয়। বৈঠকে বিএসএফ একজন নিহত এবং দুজনকে আটক করার কথা জানায়। পরে টানা তিন দফা আলোচনা ও পতাকা বৈঠকের পর রোববার রাতে আসাদুলের মরদেহ হস্তান্তর করা হয়।

পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আসাদুল হকের মরদেহ পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।

সাউথ পয়েন্ট স্কুলের গণিতের শিক্ষক গোপাল দেবনাথ বলেন, ১১ তলা থেকে লাফ দিয়েছে, এটুকুই শুনেছি। কিন্তু সে লাফ দিয়েছে, নাকি পড়ে গেছে, তা জানি না। ব্যাগে আত্মহত্যার চিরকুট পাওয়া গেছে বলেও শুনেছি। গেমে আসক্তির বিষয়টিও শুনেছি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি

রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে…

জনপ্রিয় টার্গেট

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যে ‘নো কমেন্টস’ ইসি সচিবের

বিএসএফের গুলিতে নিহত আসাদুলের মরদেহ ফিরল ৪০ ঘণ্টা পর

প্রকাশ: ০৮:৫৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬