ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনে মনে কথা সবাই বলে না, জেনে নিন এর কারণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, সব মানুষের মস্তিষ্কের ভেতরের প্রক্রিয়া এক রকম নয়। মনোবিজ্ঞানী রাসেল হুরবার্টের দীর্ঘদিনের গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। সেখানে বলা হচ্ছে, মানুষ সারাক্ষণ মনে মনে কথা বলে না। হুরবার্টের মতে, মানুষের মাথায় সব সময় শব্দ বা বাক্য ঘোরে না; বরং নির্দিষ্ট সময়ে মানুষ শব্দ বা কথার মুখোমুখি হয়। অনেকের মনে নিয়মিত অভ্যন্তরীণ সংলাপ বা ইনার মনোলোগ চলে। তাঁরা নিজেদের সঙ্গে মনে মনে কথা বলেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শব্দ সাজিয়ে ভাবেন। অন্যদিকে একটা বড় অংশের মানুষের মনে শব্দের পরিবর্তে কাজ করে দৃশ্য। একে বলা হয় ভিজ্যুয়াল ইমেজারি বা দৃশ্যকল্প। অর্থাৎ, তাঁরা কোনো কাজের কথা মনে করার সময় শব্দের বদলে চোখের সামনে ছবি বা তালিকা দেখতে পান। আবার অনেকে চিন্তা করেন গান বা সুরের মাধ্যমে। তাই কারও মাথা একদম ফাঁকা বা শূন্য— এমন ভাবার কোনো কারণ নেই। সবার ভাবনার ধরন শুধু আলাদা।

যাঁরা নিয়মিত ইনার মনোলোগ বা অভ্যন্তরীণ সংলাপের প্রবণতার মধ্য দিয়ে যান, তাঁদের স্বভাবের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখা যায়।

অতিরিক্ত চিন্তার কারণে তাঁরা অনেক সময় সহজে উদ্বিগ্ন বা ক্লান্ত হয়ে পড়েন। বিশেষ করে রাতের বেলা বা চাপের মুখে তাঁদের ভেতরের কণ্ঠস্বরটি বেশ জোরালো হয়ে ওঠে।

যাঁদের মাথার ভেতর সারাক্ষণ কথা চলে, তাঁরা অনেক সময় বুঝতে পারেন না যে অন্য মানুষের মস্তিষ্ক অন্যভাবেও কাজ করতে পারে। যেমন কেউ হয়তো খুব চাপের বেলাতেও চুপচাপ বসে থাকতে পারেন বা কোনো বিষয় নিয়ে খুব বেশি কাটাছেঁড়া করেন না। তখন যাঁদের মনে শব্দ চলে, তাঁরা হয়তো ভাবেন, ওই মানুষটার মাথায় বোধ হয় ‘কিছুই চলছে না’। উল্টো দিকে, কেউ যদি নিজের মনে কথা বলার সময় হঠাৎ উচ্চ স্বরে বিড়বিড় করে ফেলেন বা নিজের সঙ্গেই কথা বলতে শুরু করেন, তবে চারপাশের মানুষ একটু অবাক হতে পারেন বা একে অদ্ভুত আচরণ বলে মনে করতে পারেন। অথচ এটি শুধু তাঁদের চিন্তার ভিন্ন এক ধরন মাত্র।

আমাদের সবার মস্তিষ্ক এক অদ্ভুত বিস্ময়। মাথার ভেতরে শব্দ হোক বা ছবি, এই বৈচিত্র্যই মানুষকে অনন্য করে তুলেছে। তাই নিজের ভেতরের অতিরিক্ত চিন্তাকে যেমন প্রশ্রয় দেওয়া যাবে না, তেমনি অন্যের ভিন্ন ভাবনাকেও হাসিমুখে মেনে নিতে হবে। কারণ, মানুষের মনের এই বৈচিত্র্যকে মেনে নেওয়াই হলো আসল কথা। তাই যাঁদের সঙ্গে আমরা মিশছি, তাঁদের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় রাখা ভালো।

ভিন্নতাকে সম্মান করা: সবাই আপনার মতো করে চিন্তা করবে না— এই সহজ সত্যটা মেনে নেওয়া জরুরি। কেউ যদি একটু বেশি কথা বলে বা কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাবে, তবে তাঁকে খাটো করে দেখবেন না।

ধৈর্য ধরা: যাঁদের মাথায় সারাক্ষণ শব্দ ও চিন্তা ঘোরে, তাঁরা অনেক সময় মানসিক ক্লান্তি বা দুশ্চিন্তায় ভোগেন। তাঁরা যদি কোনো বিষয়ে একটু বেশি ভাবেন বা বারবার একই কথা তোলেন, তবে তাঁদের প্রতি সহনশীল হোন।

সহানুভূতিশীল হওয়া: মানুষের ভেতরের জগৎটা ভীষণ ব্যক্তিগত। কেউ শব্দের মাধ্যমে ভাবে, কেউ ছবির মাধ্যমে। অন্যের দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বকে দেখার চেষ্টা করাই হলো সত্যিকার অর্থে মানবিক আচরণ।

সূত্র: দ্য গার্ডিয়ান, সাইকোলজি টুডে

দুবার বেক করতে হয় যে রুটি

দুবার বেক করতে হয় যে রুটি

প্রথম দেখায় মনে হতে পারে, এটি বুঝি শুকনো, পাথরের মতো শক্ত কোনো ব্রেড বা বড়সড় ব্যাগেল। কিন্তু দক্ষিণ ইতালির, বিশেষ করে আপুলিয়া বা পুলিয়া অঞ্চলের রন্ধনসংস্কৃতির অন্যতম স্তম্ভ এটি। নাম তার ফ্রিজেল।

যে হোটেলের দুয়ার খোলে হাতে লেখা চিঠির আবেদনে

এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগ। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ছুটির দিনের নিখুঁত ভ্রমণ পরিকল্পনা—সবই এক ক্লিকে সাজিয়ে দিচ্ছে এআই। কোনো হোটেলে থাকতে চাইলে স্মার্টফোনের স্ক্রিনে কয়েকটা ট্যাপ করলেই বুকিং কনফার্ম। কিন্তু যান্ত্রিক এই দ্রুততার ভিড়ে যদি এমন কোনো জায়গা থাকে, যেখানে যেতে হলে…

আজকের রাশিফল: দুই চাপে মেজাজ থাকবে সপ্তমে, প্রেমে ‘সংস্কার’ আনতে চাইলে হিতে বিপরীত

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ নাটকীয়। মঙ্গলের প্রভাবে আপনার মেজাজ আজ হরমুজ প্রণালির মতোই উত্তপ্ত থাকতে পারে। অফিসে বসের ঝাড়ি আর বাজারে সবজির দাম—এই দুইয়ের চাপে পড়ে আপনার মেজাজ সপ্তমে চড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় টার্গেট

ইউনাইটেডকে নিয়ে নতুন কোচের লক্ষ্য কী

মনে মনে কথা সবাই বলে না, জেনে নিন এর কারণ

প্রকাশ: ০৫:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬