বীর মুক্তিযোদ্ধার জানাজায় মোবাইল চুরি, আটক চক্রের ২ সদস্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ বুধবার বাদ জোহর দেবিদ্বার পৌর এলাকার বারেরা মোল্লা বাড়ির মরহুম হারুনুর রশিদের ছেলে বীর মুক্তিযোদ্ধা এম এ আউয়াল মোল্লার জানাজার নামাজে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

এর আগে প্রশাসনের পক্ষ থেকে মরহুম এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। দেবিদ্বার থানার উপপরিদর্শক অজয় চক্রবর্তীর নেতৃত্বে রাষ্ট্রীয় এই সালাম গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন।

পুলিশের পক্ষ থেকে আটক অভিযুক্ত মোবাইল চোরদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন— ঢাকা যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকার দুলাল দেবনাথের ছেলে রতন চন্দ্র দেবনাথ (৪০) এবং শনির আখড়া এলাকার আতিক মিয়ার ছেলে মিন্টু মিয়া (৫২)।

পুলিশ জানায়, এই চোর চক্রটি মূলত অত্যন্ত সুকৌশলী ও পেশাদার। তারা দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত, সুপরিচিত এবং প্রভাবশালী ব্যক্তিদের মৃত্যুর পর তাদের জানাজার খোঁজ-খবর রাখেন। এরপর মুসল্লি সেজে সুদূর এলাকায় গিয়ে জানাজায় অংশ নিয়ে ভিড় এবং আবেগঘন পরিবেশের সুযোগ নিয়ে মোবাইল চুরি করে পালিয়ে যেতেন। আজ দেবীদ্বারে জানাজা নামাজ চলাকালীন সাধারণ মানুষ তাদের হাতেনাতে ধরে ফেলেন।

স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা আউয়াল মোল্লার জানাজা চলাকালীন সময়ে অন্তত ১০টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এর মধ্যে নিহতের ছেলের একটি আইফোনসহ ৩টি আইফোন চুরি হয়েছে। দুজনকে আটক করা হয়েছে, এদের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক অজয় চক্রবর্তী জানান, দুই চোরকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, প্রয়াত এ বীর মুক্তি যোদ্ধা যুদ্ধকালীন সময়ে ন্যাপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গেরিলা বাহিনীর সদস‍্য ছিলেন এবং দেবিদ্বার, মুরাদনগর, চান্দিনা থানা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

সাতক্ষীরার শহরতলির তালতলা এলাকার বিসমিল্লাহ ফুডসের কর্মচারী কোহিনুর খাতুনকে হত্যার ঘটনায় মালিক আব্দুস সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের লস্করপাড়াস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে অভিভাবকেরা তাঁকে আটকানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান।

জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

বীর মুক্তিযোদ্ধার জানাজায় মোবাইল চুরি, আটক চক্রের ২ সদস্য

প্রকাশ: ০৯:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬