হাটহাজারীতে প্রাইভেট কার-সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ বুধবার দুপুরের দিকে মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চার এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে নাজিরহাটগামী দ্রুতগতির একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন। এ ঘটনায় অটোরিকশা ও প্রাইভেট কারে থাকা সাত যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

গুরুতর আহতাবস্থায় চার এইচএসসি পরীক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। আনারুল ইসলাম পুঠিয়া উপজেলার দাসমাড়িয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে। চাঁদপুর বাজারে তাঁর একটি হোমিওপ্যাথিক চিকিৎসার দোকান রয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ের পৌর এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। আজ বুধবার সন্ধ্যার দিকে স্টেশন রোডের সাহাবাড়ীর সামনের পুকুর পাড়ে একটি টিনশেড মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নড়াইল সদর উপজেলার কলোড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। টিউবওয়েলের পানি পড়া নিয়ে বিরোধের জেরে সাইফুলকে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন।

দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতে ৮ ফার্মেসিকে অর্থদণ্ড

হাটহাজারীতে প্রাইভেট কার-সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

প্রকাশ: ০৯:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬