রাজধানী ঢাকায় ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ভিজিয়ে দিয়েছে নগরবাসীকে। কয়েক দিনের অস্বস্তিকর ভ্যাপসা গরমের পর এ বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন সবাই। আকাশজুড়ে ছড়িয়ে থাকা কালো মেঘ দেখে মনে হচ্ছে, দিনের বাকি সময়ও বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।
বুধবার (১৩ আগস্ট) ভোর থেকে মিরপুর, উত্তরা, বারিধারা, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে বইছে হালকা শীতল বাতাস।
আবহাওয়া অধিদপ্তরের সকালের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।















Leave a Reply