ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পণ্য রপ্তানিতে ধাক্কা, সেবায় সম্ভাবনা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪ হাজার ৩২০ কোটি ডলার। আগের অর্থবছরে এই আয় ছিল ৪ হাজার ৩৫৫ কোটি ৯৩ লাখ ডলার। অন্যদিকে সেবা রপ্তানি থেকে আয় হয়েছে ৭২৪ কোটি ২৯ লাখ ডলার। আগের অর্থবছরে এই খাতে আয় হয়েছিল ৬৯১ কোটি ৬২ লাখ ডলার। সব মিলিয়ে গত অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৪ কোটি ২৯ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থবছরে এই আয় ছিল ৫ হাজার ৪৭৫ কোটি ৫৫ লাখ ডলার।

রপ্তানি আয়ের উৎসেও পরিবর্তনের আভাস মিলছে। ২০২৪-২৫ অর্থবছরে মোট রপ্তানি আয়ের ৮৬ দশমিক ৩০ শতাংশ এসেছিল পণ্য রপ্তানি থেকে। গত অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৬৪ শতাংশে। বিপরীতে সেবা রপ্তানির অবদান ১৩ দশমিক ৭০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৪ দশমিক ৩৬ শতাংশ।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের চাহিদা কিছুটা চাপে ছিল। তবে এর বিপরীতে আমাদের অপ্রচলিত পণ্যের বাজার সম্প্রসারিত হয়েছে এবং তথ্যপ্রযুক্তিসহ সেবা খাতে রপ্তানি আয় বেড়েছে, যা অর্থনীতির জন্য আশাব্যঞ্জক।’

পণ্য রপ্তানি আয় কমার প্রধান কারণ তৈরি পোশাক খাতের নেতিবাচক প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩ হাজার ৬৫৬ কোটি ৩৩ লাখ ডলার। আগের অর্থবছরে এই আয় ছিল ৩ হাজার ৭২১ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এক বছরে এই খাতের রপ্তানি আয় কমেছে ১ দশমিক ৮ শতাংশ। অথচ দেশের মোট পণ্য রপ্তানি আয়ের ৮৪ দশমিক ৬ শতাংশই আসে তৈরি পোশাক থেকে।

এই খাতের নিট পোশাক রপ্তানি আয় কমেছে ২ শতাংশ এবং ওভেন পোশাকে কমেছে ১ দশমিক ৫ শতাংশ। ফলে দেশের প্রধান রপ্তানি খাতের এই মন্দাভাব সামগ্রিক পণ্য রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ছাড়া হোম টেক্সটাইল রপ্তানি আয় কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ এবং হস্তশিল্পে কমেছে ১৩ দশমিক ৪ শতাংশ।

তবে সব পণ্য খাতের চিত্র এক রকম নয়। গত অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্যে রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ, পাট ও পাটজাত পণ্যে ৩ দশমিক ৯, মাছ ও চিংড়িতে ১০ দশমিক ২ এবং ওষুধে ৫ দশমিক ৪ শতাংশ। সবজি ও উদ্ভিজ্জ পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৮ দশমিক ১ শতাংশ। অর্থাৎ তৈরি পোশাকের বাইরে কয়েকটি পণ্য খাতে ভালো প্রবৃদ্ধি থাকলেও তা সামগ্রিক রপ্তানি আয় বাড়ানোর জন্য যথেষ্ট হয়নি।

বিএমইউতে সামুদ্রিক মৎস্যসম্পদ ও সুনীল অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

বাংলাদেশের প্রথম ও দক্ষিণ এশিয়ার তৃতীয় বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) সামুদ্রিক মৎস্যসম্পদ ও সুনীল অর্থনীতির সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে দিনব্যাপী এ আয়োজন করা

রাঙামাটিতে যমুনা ব্যাংকের ১১৮তম উপশাখা উদ্বোধন

রাঙামাটিতে যমুনা ব্যাংক পিএলসির ১১৮ তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। ‘আস্থা, সেবা ও অগ্রগতি’ স্লোগানকে সামনে রেখে আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উপশাখা চালু করেছে ব্যাংকটি।

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘গ্রী বিজনেস মিট-২০২৭’

বিশ্বের অন্যতম শীর্ষ এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রী-র ব্যবসায়িক অংশীদারদের নিয়ে দিনব্যাপী ‘গ্রী বিজনেস মিট-২০২৭’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই সম্মেলনে দেশের সব ব্যবসায়িক অংশীদার ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

জনপ্রিয় টার্গেট

পণ্য রপ্তানিতে ধাক্কা, সেবায় সম্ভাবনা

প্রকাশ: ০৩:৩১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬