মজুরি আন্দোলন: মিরপুরে চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আজ সোমবার দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য জানান।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁর থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, আজও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে তাঁর থানায় তিনটি মামলা হয়েছে। সব মামলার বাদী পুলিশ।

তিনি বলেন, প্রতিটি মামলায় অজ্ঞাতপরিচয় দুই হাজার থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মোজাম্মেল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা এলাকার ১০০ ফুট রাস্তার মাথায় ছাত্রজনতা মিছিল করছিল। ওই মিছিলে অতর্কিত হামলা হয়। এ সময় মিছিলে থাকার শামীম মিয়ার শরীরে চারটি গুলি বিদ্ধ হয়।

আশুলিয়ায় কাভার্ড ভ্যানে আগুন, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, সোমবার সকালে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় অবস্থান নেন পোশাকশ্রমিকেরা। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

মিরপুরে পুলিশের ধাওয়ায় রাস্তা থেকে সরলেন পোশাকশ্রমিকেরা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান বিক্ষোভ তৃতীয় দিনে গড়িয়েছে। আজ সোমবার সকাল থেকে মিরপুর-১৪ নম্বর ও মিরপুর-১০ নম্বর এলাকায় দফায় দফায় শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা, পুলিশের ধাওয়া ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে।

জনপ্রিয় টার্গেট

মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

মজুরি আন্দোলন: মিরপুরে চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২

প্রকাশ: ০৩:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬