ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ–ফুলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জেলার হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) এবং ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আলালপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী আব্দুর রাজ্জাক মারা যান। আহত ৮ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই সুজাউদ্দিন বলেন, আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার এসআই জালাল উদ্দিন বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেছেন।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

মিল্লার দেবীদ্বারে কৃষি অধিদপ্তরের সাবেক উপপরিচালক, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ এম এ আউয়াল মোল্লার (৭৬) জানাজা নামাজ চলাকালীন মুসল্লিদের পকেট থেকে অন্তত ১০টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত দুই পেশাদার চোরকে জানাজাস্থল থেকে আটক করে উপস্থিত লোকজন। পরে গণপিটুনি দিয়ে…

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে অভিভাবকেরা তাঁকে আটকানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান।

জনপ্রিয় টার্গেট

জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

প্রকাশ: ০৯:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬