মাগুরায় যুবদল নেতা হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার শ্রমিক নেতার মুক্তির দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

জেলা কৃষকদলের উদ্যোগে সকালে শহরের নোমানী ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা কৃষকদলের নেতারা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, শাকের হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তাঁরা হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তাঁরা।

অন্যদিকে, একই দিন সকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন স্থানীয় শ্রমিকেরা। এতে শাকের হত্যা মামলায় গ্রেপ্তার শ্রমিক নেতা মারুফ হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকেরা দাবি করেন, শাকের হত্যার মূল আসামিদের আড়াল করতে শত্রুতাবশত ও ষড়যন্ত্রমূলকভাবে মারুফ হোসেনকে মামলায় জড়ানো হয়েছে। তাঁরা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি মারুফের মুক্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মারুফ হোসেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর ভোরে মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেস পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তের গুলিতে নিহত হন শাকের হোসেন (৩৯)। তিনি মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা করেন। ওই মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শখের চাষে বাজিমাত, হাসানুরের খেতে বাহারি তরমুজ

মাচাজুড়ে ঝুলছে থোকায় থোকায় হলুদ ও সবুজ রঙের তরমুজ। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে বাহারি রঙের ফল। রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যতিক্রমী এ দৃশ্য দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। কেউ ক্ষেতের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ আবার মুঠোফোনে ছবি তুলছেন। অসময়ে ভিন্ন জাতের তরমুজ চাষ করে এমনই কৌতূহল ও আগ্রহ তৈরি করেছেন

মাগুরায় জমি নিয়ে বিরোধে ছোট ভাই খুন, বড় ভাই গ্রেপ্তার

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মাসুদ গাজীকে (৪৫) হত্যার মামলায় বড় ভাই সিদ্দিক গাজীকে (৪৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নাঘোসা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলা: সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে

মাগুরার শালিখা উপজেলায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জনপ্রিয় টার্গেট

উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু বাদ পড়েছে: যোগী আদিত্যনাথ

মাগুরায় যুবদল নেতা হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার শ্রমিক নেতার মুক্তির দাবি

প্রকাশ: ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬