মাগুরায় শিক্ষা অফিসের নাইটগার্ডকে পিটিয়ে ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার পঠিত হয়েছে

বুধবার রাত ৮টার দিকে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহারা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোমিন মিয়া বর্তমানে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মোমিন মিয়া নিজ গ্রামের বলেশ্বরপুর মসজিদের সাধারণ সম্পাদক। মসজিদের সংস্কারকাজের জন্য রড ও সিমেন্ট কেনার উদ্দেশ্যে বুধবার সন্ধ্যার পর স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সত্যজিৎপুর বাজারের এক ব্যবসায়ীকে টাকা দিতে যাচ্ছিলেন তিনি।

পথে ধলহারা গ্রামের আলম ও করিম মিয়ার বাড়ির সামনে পৌঁছালে রাজুর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁদের পথরোধ করে। এ সময় তাঁকে হাতুড়ি, লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করেন মোমিন মিয়া।

মোমিন মিয়ার অভিযোগ, একপর্যায়ে হামলাকারীরা তাঁর কাছে থাকা পাঁচ লাখ টাকা এবং তাঁর স্ত্রী ও মেয়ের গলার ও কানের স্বর্ণালংকার খুলে নেয়। তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মোমিন মিয়াকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার দেবিদ্বারে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) মাঠকর্মী মো. শাহজাহান মিয়ার বিরুদ্ধে শতাধিক গ্রাহকের জমা ও এফডিআরের প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা ফেরতের দাবিতে বুধবার সংস্থাটির দেবিদ্বার কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন ভুক্তভোগী গ্রাহকেরা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নুরুল ইসলাম (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে কারাগারে নামাজরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন…

আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, পারেনি; বরং তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। গতকাল বুধবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি-পরবর্তী…

জনপ্রিয় টার্গেট

মাগুরায় শিক্ষা অফিসের নাইটগার্ডকে পিটিয়ে ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশ: ১২:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬