ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি: ফোনে মিলল আওয়ামী লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের খুলশীতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডিআইজি। জাহাংগীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।

ডিআইজি বলেন, ‘প্রথমে আমরা একটি নির্ভরযোগ্য সূত্র থেকে তাঁর এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার তথ্য পাই। পরে তাঁর দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এরপর ফোন দুটি ফরেনসিক পরীক্ষার পর ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা করা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।’

মো. আবদুল কুদ্দুছ চৌধুরী আরও বলেন, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে বিভাগীয় বিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা করা হয়। জাহাংগীর আলমের ক্ষেত্রেও সেই প্রক্রিয়া চলছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্স ও আরআরএফ কার্যালয়ের মাঝামাঝি অবস্থিত পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা পুলিশের বিশেষ ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের একটি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পুলিশের সাদা রঙের একটি বিশেষ ইউনিটের গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ বলেন, গতকাল শনিবার মামলা দায়েরের পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল তাঁকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাংগীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাংগীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি। সেদিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

উল্লেখ্য, জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।

বিয়ের চার মাসেই নববধূর রহস্যজনক মৃত্যু, নির্যাতনের পর হত্যার অভিযোগ

নিহতের মা প্রভা রাণী দে জানান, গতকাল শনিবার বেলা ৩টার দিকে তাঁদের ফোন করে জানানো হয়, রিমা সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌধুরীহাট হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

জামিনে মুক্ত ‘নন-পলাতক আ.লীগ নেতা’ কামাল, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

গভীর রাতে বাসা ঘেরাওয়ের পর চট্টগ্রামের কর্ণফুলী পুলিশের হেফাজতে নেওয়া আওয়ামী লীগের সাবেক নেতা ও আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন জামিনে মুক্ত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম আদালত থেকে জামিন পান তিনি।

৭ মাসের যমজ কন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী

চট্টগ্রামের বাঁশখালীতে সাত মাস বয়সী যমজ কন্যাসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা মো. জাহেদ (৫৫)। গতকাল শুক্রবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে বাবা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে শিশুদের মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে নিজেদের মৃত্যুর জন্য শাশুড়িকে দায়ী

জনপ্রিয় টার্গেট

পরীক্ষায় অবিশ্বাস্য ফলাফল, এআই দিয়ে নকল করে ধরা দক্ষিণ কোরিয়ার টপার

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি: ফোনে মিলল আওয়ামী লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা

প্রকাশ: ০১:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬