নিহত রাতুল সিদ্ধিরগঞ্জের ধনুকুণ্ডা সাউদ বাড়ি এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি ওই ট্যাংক লরির হেলপার ছিলেন। আহত ফারুক ওই ফার্নেস অয়েল হাউসের ম্যানেজার।
জানা গেছে, ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মারুফ নামের এক ব্যক্তির মালিকানাধীন ফার্নেস অয়েল হাউসের সামনে একটি ট্যাংক লরি দাঁড় করানো ছিল। লরির ট্যাংকি পরীক্ষা করতে ভেতরে প্রবেশ করেন হেলপার রাতুল। এ সময় ভেতরে থাকা গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।
বিষয়টি বুঝতে পেরে তাঁকে উদ্ধারে ট্যাংকির ভেতরে প্রবেশ করেন হাউসের ম্যানেজার ফারুক। তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন দুজনকে উদ্ধার করে খানপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, রাতুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

দৈনিক টার্গেট 
























