আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। আন্তর্জাতিকভাবে এটার স্বীকৃতিও রয়েছে। আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ হয়ে গেছে। নতুন করে বাংলাদেশে আর আওয়ামী লীগ ফেরার সুযোগ নাই। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছে। তাঁকে ফেরানোর ক্ষেত্রে জামায়াতে ইসলামী সহযোগিতা করছে।’
১১ দলীয় জোটের লংমার্চের সমালোচনা করে রাশেদ বলেন, ‘জ্বালানিসংকট একটি জাতীয় সংকট। জাতীয় সংকটকে পুঁজি করে জামায়াত বা ১১ দলীয় জোট লংমার্চ করছে। এতে দেশে জ্বালানিসংকট তো আরও বাড়বে। আপনারা সরকারকে সহযোগিতা করুন। আপনারা যদি এভাবে লংমার্চ করেন, রাষ্ট্রকে অশান্ত করেন, তাহলে তো আওয়ামী লীগ ফিরে আসবে।’
‘শেখ হাসিনা তো অপেক্ষা করছে। জামায়াত কত দিনে কত সময়ে রাষ্ট্রকে অশান্ত করে। জামায়াতের ওপর নির্ভর করছে আওয়ামী লীগের ফিরে আসা। আওয়ামী লীগ ফিরে এলে শহীদ আবরার ফাহাদকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে, সেভাবে আমাকে আপনাকে হত্যা করবে’, বলেন রাশেদ খান।
জামায়াতকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ‘জামায়াত যদি মনে করে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ১৯৯৬ সালের মতো বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে, তাহলে এ দেশের জনগণ জামায়াতের বিরুদ্ধে আন্দোলন করবে। যে সংগঠনটি শহীদ আবরার ফাহাদকে খুন করেছে, জামায়াত চেষ্টা করলেও সেই সংগঠনকে ফিরিয়ে আনতে পারবে না।’
আবরার ফাহাদের চেতনা প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘খুনি হাসিনা এবং শহীদ ওসমান হাদীর আসামিদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত তার অবস্থান স্পষ্ট না করলে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না। এটিই তো আবরার ফাহাদের চেতনা। বিএনপি সরকার আবরার ফাহাদের চেতনাকে ধারণ করে। এ জন্যই আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছি।’
এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি হচ্ছে এবং এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান। আজ শনিবার সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান এবং সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজধানীর আদাবরের ১০ নম্বর বালুর মাঠ এলাকায় একটি কালো ব্যাগের ভেতর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খালপাড়ের ময়লার মধ্যে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দৈনিক টার্গেট 




















