গত ৬ আগস্ট রাতে দুর্বৃত্তরা সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ভবনের কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার প্রায় এক মাস পর শুরু হয়েছে সংস্কারকাজ।
কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তাঁরা শুধু ভবনটির সংস্কারকাজ করছেন। সাকিব দেশে ফিরবেন কি না বা বাড়িতে পরিবারের কেউ আসবেন কি না, সে বিষয়ে তাঁদের কোনো তথ্য জানা নেই। রঙের কাজ শেষে হামলায় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর ও জানালার ভাঙা কাচের কিছু অংশ মেরামত করা হতে পারে।
এর আগে বাড়িতে হামলার ঘটনায় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, হামলায় কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। তবে কেউ আহত হননি। প্রাথমিকভাবে লোহার গেটে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ধারণা করা হলেও ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ।
সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায়ও তাঁর নাম আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়। তালিকায় সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।
তবে বাড়ির সংস্কারকাজের সঙ্গে সাকিবের দেশে ফেরার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
র্যাব-২ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যে জানা যায়, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দেশীয় একটি শুটার গান পড়ে আছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি দল ঘটনাস্থলে তল্লাশি করে।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে এক দিনে পৃথক অভিযান চালিয়ে ৮৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। আজ সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডীদার, মাদলা ও খাদলা…
ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় রিফাত নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
দৈনিক টার্গেট 




















