বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর থেকে সাজেকে চলমান অবরোধের ধারাবাহিকতায় সশস্ত্র ব্যক্তিদের তৎপরতা দিন দিন বেড়েছে। সম্প্রতি ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সশস্ত্র মহড়া এবং ৩১ অক্টোবর দুপুরে সাজেক এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এসব ঘটনার কারণে পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির অভিযোগ, নিজেদের স্বার্থ হাসিল করতে সশস্ত্র গোষ্ঠীগুলো সাজেকের পর্যটন সড়ক ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে জিম্মি করে রেখেছে।
সাজেকে সশস্ত্র তৎপরতা বন্ধ, জড়িত গোষ্ঠীগুলোকে আইনের আওতায় আনা এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি।

দৈনিক টার্গেট 
























