সাতকানিয়ায় অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকার কেশব চক্রবর্তীর ছেলে রিগেন চক্রবর্তী (৩৭) ও চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শান্তির বাজার এলাকার আহমদ নবীর ছেলে মো. রিয়াদ (২৬)। নিহত রিগেন চক্রবর্তী গাজী গ্রুপে কর্মরত ছিলেন। আর মো. রিয়াদ পেশায় ছিলেন একজন টাইলস মিস্ত্রি। তাঁরা দুজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। আর আহত ব্যক্তিরা হলেন সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ বাহাদুর (২৬) ও প্রনয় কর্মকার (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাস সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। এতে রিগেন ও রিয়াদ নামের দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আহত অটোরিকশার চালকসহ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার পরপর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে কিছু দূর যাওয়ার পর ধাওয়া করে বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত অটোরিকশাটিও জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির…

বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১২৭টি সিলিন্ডার উদ্ধার করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সাতকানিয়ায় অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

সাতকানিয়ায় অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

প্রকাশ: ১২:০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬