সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার বেলা ১টা ১৮ মিনিটে রাজধানীর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কে বা কারা ককটেল ছুড়ে পালিয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক।

গত ১৮ আগস্ট মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে গতকাল ১৪ সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

পিরোজপুরের নেছারাবাদে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা মো. কুদ্দুস (৭০) নামে অপর এক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গাইবান্ধা সদর উপজেলায় গরুবোঝাই নছিমনের ধাক্কায় অটোভ্যানের আট যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা পৌর শহরের আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালীর সুবর্ণচরে নিয়ন্ত্রণ হারিয়ে ‘বাঁধন’ পরিবহনের একটি বাস সড়কের পাশে উল্টে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সোনাপুর-সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

এমবাপ্পের বিতর্কিত মন্তব্যে ‘উত্তপ্ত’ ফ্রান্স

সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ০৩:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬