সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ায় বিরোধ, সালিসে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আহত ব্যক্তিরা হলেন সুবর্ণা মালি (৪০), মলিনা রানী মালি (৫৫), গোবিন্দ মালি (৪৫), জয়চন্দ্র মালি (২৫) ও চিচোরুন মালি (৪৬)। এর মধ্যে তিনজনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ও একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুনট ইউনিয়নের মালিপাড়া গ্রামের এক কিশোরীকে বিজয়া দশমীর দিন সিঁদুর দিতে চেয়েছিলেন একই গ্রামের এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। মীমাংসার জন্য ওই দিন রাতে সালিস বসে। আলোচনার শুরুতেই কথা-কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

এক পক্ষের লোকজনের অভিযোগ, প্রতিপক্ষ তাঁদের তিনটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এ সময় একজনের পায়ের রগ কেটে দেওয়া হয় এবং আরও একজন আহত হন। এ ছাড়া টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ টাকার মাল লুট করা হয়েছে বলে দাবি তাঁদের। অপর পক্ষের লোকজনের দাবি, প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা চালিয়েছে। এতে তাঁদের তিনজন আহত হয়েছেন।

অভিযুক্ত যুবক বলেন, ‘সিঁথিতে সিঁদুর দিতে চেয়েছি, কিন্তু দিইনি তো। এটা কেমন অপরাধ। এর জন্য বাড়িতে হামলা করেছে, ভাঙচুর চালিয়েছে। এমনকি একজনের পায়ের রগ পর্যন্ত কেটে দিয়েছে। হামলার সময় বাড়িঘর থেকে টাকা, স্বর্ণালংকারসহ অনেক মাল লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলা করা হবে।’

এ বিষয়ে পুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মোরশেদ আলম জানান, সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ার ঘটনাটি ওই কিশোরী তাঁর পরিবারের সদস্যদের জানায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা হয়। একপর্যায়ে রাতে উভয় পক্ষ সালিসে বসে। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

জয়পুরহাটের কালাই থানা চত্বরে ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে কালাই পৌরশহরের থুপসাড়া মহল্লায় তাঁর নিজ বাড়ির কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

আজ সকাল ৯টার দিকে শিশুটি বাড়ির সামনে আজিজুলের শিশুকন্যার সঙ্গে খেলছিল। এ সময় আজিজুল নিজের মেয়েকে দোকানে পাঠিয়ে ভুক্তভোগী শিশুটিকে তাঁর শোয়ার ঘরে ডেকে নেন। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়ার পর দৌড়ে বাড়িতে যায়।

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

জয়পুরহাট সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার তেঘর পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ায় বিরোধ, সালিসে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট

প্রকাশ: ১২:০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬